×
Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে: পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম

ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে: পুতিন

ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন হলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।

পুতিন বলেন, ইউরোপ তার দেশগুলোকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তারা বর্তমানে ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়ে আলোচনা করছে। এর অর্থ রাশিয়ার সঙ্গে যুদ্ধ। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। মস্কো ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেয় না বা হুমকি দেওয়ার চেষ্টাও করে না। 

তিনি আরও বলেন, নিরাপত্তার বিষয়ে এটি স্পষ্ট যে ইউক্রেনে ইউরোপীয় সৈন্য মোতায়েন রুশ ফেডারেশনকে শেষ করে দেওয়ার একটি প্রচেষ্টা। প্রথমে ককেশাসে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে, তারপর অন্যান্য উপায়ের মাধ্যমে এবং এখন ইউক্রেনের নব্য-নাৎসি শাসনের মাধ্যমে। তবুও, এটি থামছে না।

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিচ্ছি না উল্লেখ করে পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলোকে হুমকি দেওয়ার কোনো ইচ্ছাও আমাদের নেই। আমরা কেনই বা তা করব? কেউ এই বিষয়টি বিবেচনাও করে না যে ইউরোপের সাথে কোনো সংঘাতের কোনো ভিত্তিই আমাদের নেই। 

/এসআর 


Logo