×
Logo

আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আগামী বছর: আইইএ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আগামী বছর: আইইএ

চলতি বছরে বিশ্ববাজারে তেলের ঘাটতি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটি জানিয়েছে, উপসাগরীয় দেশগুলোর তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে।

আইইএর এক বিবৃতিতে বলা হয়েছে, গত মাসে, বিশ্বজুড়ে, তেলের মজুত আরও ৯ কোটি ৫০ লাখ ব্যারেল কমেছে। একই সঙ্গে তেলবাজারে সরবরাহ ঘাটতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি।

ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবেই বিশ্ববাজারে তেল সরবরাহ পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে বলে আইইএ'র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি বলছে, উপসাগরীয় দেশগুলো থেকে তেলের সরবরাহ আগের অবস্থায় ফিরতে সময় লাগবে। আগামী বছরের আগে, এসব দেশের তেল সরবরাহ পুরোপুরি পুনরুদ্ধার হবে বলে আশা করছে না আইইএ।

ফলে চলতি বছরজুড়েই বিশ্ববাজারে তেলের সরবরাহ ঘাটতি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

/এআই 

Logo