×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে বাড়লো ডিজেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে বাড়লো ডিজেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের তীব্র প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা দেখা দিয়েছে। দেশটিতে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এখন প্রতি গ্যালন ৬ ডলারের বেশিতে বিক্রি হচ্ছে। 

জ্বালানি মূল্য পর্যবেক্ষণকারী সংস্থা গ্যাসবাডির সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম দাঁড়িয়েছিল গ্যালনপ্রতি ৫ দশমিক ৯৮ ডলারে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) তা ৬ ডলারের সীমা অতিক্রম করেছে। এক বছর আগের তুলনায় এই মূল্যবৃদ্ধির হার প্রায় ৬১ শতাংশ বেশি।  

মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ডিজেলের অভ্যন্তরীণ মজুত বিগত পাঁচ বছরের গড়ের তুলনায় অন্তত ১৩ শতাংশ কম রয়েছে, যা সরবরাহ ব্যবস্থাকে আরও সংকুচিত ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারেও। শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ক্রুড অয়েল প্রতি ব্যারেল ১০২ ডলারের বেশি দরে লেনদেন হচ্ছে। 

অন্যদিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম পৌঁছেছে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে—যা বিগত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। 

/এএ

Logo