কঙ্গোর স্কুলে অগ্নিকাণ্ডে ২০ জন শিক্ষার্থী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে দুটি স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন শিক্ষার্থী নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইউএন রেডিও ওকাপির তথ্যমতে, দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর চিম্পুন্ডা জেলার উজামা ও ফুরাহা প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হওয়া আরও বেশ কয়েকজনকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।
আগুনটি পাশের একটি ভবন থেকে শুরু হয়ে স্কুলগুলোতে ছড়িয়ে পড়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ৫০০টি বাড়ি ও একটি ক্লিনিকও ভস্মীভূত হয়েছে।
/এসআর