×
Logo

আন্তর্জাতিক

সিরিয়ার অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

সিরিয়ার অস্ত্রাগারে বিস্ফোরণ, নিহত ৪

উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্রাগারে বিস্ফোরণে ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশের সরমদা শহরের কাছে একটি অস্থায়ী অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপরই ঘটনাস্থলটি সুরক্ষিত করতে উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। 

ইদলিব স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া অফিস পরিচালক সুভী আসাফ প্রাথমিক মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন আহতদের অবস্থা সামান্য থেকে মাঝারি। 

উল্লেখ্য, সারমাদা ইদলিব প্রদেশের উত্তরে অবস্থিত এবং এটি এই অঞ্চলের অন্যতম প্রধান জনবসতি ও বাণিজ্যিক কেন্দ্র।

/এসআর 

Logo