×
Logo

আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ইরানের প্রস্তুতি-পরিকল্পনা কয়েক দশকের: সাবেক আইআরজিসি কমান্ডার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

হরমুজ রক্ষায় ইরানের প্রস্তুতি-পরিকল্পনা কয়েক দশকের: সাবেক আইআরজিসি কমান্ডার

হরমুজ প্রণালির নিরাপত্তা ও রক্ষায় ইরানের সামরিক প্রস্তুতি এক-দুই বছরের নয়, বরং কয়েক দশকের কৌশলগত পরিকল্পনার ফল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক সামরিক কর্মকর্তা। তার দাবি, আঞ্চলিক বিভিন্ন হুমকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই গুরুত্বপূর্ণ এই নৌপথকে রক্ষায় নিজেদের সামরিক সক্ষমতা ও কৌশল তৈরি করেছে ইরান।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কোসারি এ কথা জানিয়েছেন।

ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে কোসারি বলেন, হরমুজ প্রণালিতে, বিদেশি সামরিক উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে বহু বছর ধরেই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক অভিযান পরিচালনার কৌশল প্রস্তুত করে আসছে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি।

তার ভাষ্য অনুযায়ী, ইরান-ইরাক যুদ্ধের শেষ দিক থেকেই এ ধরনের প্রস্তুতির ভিত্তি তৈরি করা হয়। ওই সময় থেকেই সম্ভাব্য বিদেশি সামরিক তৎপরতা মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা গড়ে তুলতে প্রতিরক্ষামূলক অবস্থান এবং প্রয়োজনীয় সামরিক পরিকল্পনা তৈরি শুরু করে ইরানের বাহিনীগুলো।

কোসারির দাবি, দীর্ঘদিনের সেই কৌশলগত প্রস্তুতির কারণেই বর্তমানে হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো সামরিক হুমকির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রয়েছে ইরানের।

/এআই 

Logo