×
Logo

আন্তর্জাতিক

হামলা-লাঞ্ছনার ঘটনায় ভেনিসে মামলা করলেন বাঁধন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

হামলা-লাঞ্ছনার ঘটনায় ভেনিসে মামলা করলেন বাঁধন

হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইতালির ভেনিসে মামলা দায়ের করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে মামলাটি দায়ের করেন তিনি। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন অভিনেত্রী। ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের সবার বিরুদ্ধেই মামলা করা হয়েছে বলে জানা গেছে।

মামলা দায়েরের সময় মিলান কনস্যুলেট অফিসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

এর আগে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট করেন বাঁধন। সেখানে তিনি জানান, মামলা দায়ের না করে ভেনিস ছাড়বেন না তিনি। একই সঙ্গে, সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বলেও জানান অভিনেত্রী।

বর্তমানে ভেনিসেই অবস্থান করছেন আজমেরী হক বাঁধন।

উল্লেখ্য, সোমবার রাতে ইতালির ভেনিসে বাংলাদেশি এই অভিনেত্রীকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

/এনএ 


Logo