আগ্রাসীরা সম্পূর্ণ অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে: পেজেশকিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
ইরানের বিরুদ্ধে আক্রমণকারী ও আগ্রাসীরা নিজেদের কৃতকর্মের জন্য পুরোপুরি অনুতপ্ত না হওয়া পর্যন্ত ইরান পূর্ণ শক্তি নিয়ে তাদের প্রতিরোধ লড়াই চালিয়ে যাবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ প্রত্যয় ব্যক্ত করেন। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান তীব্র সংকটের মধ্যে তেহরানের কোনো ধরনের ছাড় না দেওয়ার কঠোর কূটনৈতিক ও সামরিক অবস্থানকে স্পষ্ট করে তুলেছে।
এক্সে দেওয়া বার্তায় ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন, ইসলামিক রিপাবলিক অব ইরান সবসময়ই যুদ্ধের বিপক্ষে ছিল এবং জনগণের স্বার্থরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে সংঘাত এড়ানোর নীতিতেই বিশ্বাস করে এসেছে।
কিন্তু যেভাবে আজ পর্যন্ত ইরান সাহসিকতার সঙ্গে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের আত্মরক্ষা নিশ্চিত করেছে, ঠিক সেভাবেই আগ্রাসীরা সম্পূর্ণ অনুতপ্ত না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তি নিয়ে এই প্রতিরোধ লড়াই অব্যাহত রাখা হবে এবং মহান ইরানি জাতির অধিকার পাহারা দেওয়া হবে।
/এএ