×
Logo

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু আজ

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে পর্দা নামবে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের। এরপর দুপুর ৩টা থেকে শুরু হবে ৮১তম বৈঠক। 

রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ১৯৩ দেশের প্রতিনিধিরা যোগ দেবেন এই আসরে। এ বছরের মূল এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে বৈশ্বিক আস্থা পুনর্গঠন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বিভিন্ন দেশের সংঘাতময় পরিস্থিতি, জলবায়ু সংকটসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়।

আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ বিতর্ক। এবারের অধিবেশনে হলের প্রথম আসনে বসার সুযোগ পাবে মরক্কো। অধিবেশন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে নিউইয়র্ক সিটিতে।

/এমএন

Logo