×
Logo

আন্তর্জাতিক

দিল্লিতে ৬ তলা ভবন ধস, আটকে পড়েছেন বেশ কয়েকজন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

দিল্লিতে ৬ তলা ভবন ধস, আটকে পড়েছেন বেশ কয়েকজন

ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা ভবন ধসে পড়েছে। এতে আটকে পড়েছেন বেশ কয়েকজন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। 

খবরের প্রতিবেদনে বলা হয়, ভবনটি ৭৫ শয্যার পেয়িং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত হতো। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের এক প্রতিনিধি বলেন, এ ঘটনায় ধ্বংসস্তুপে বেশ কয়েকজন আটকা পড়েছেন। সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং এই এলাকায় প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী বাস করে।

এদিকে, ভবনটি থেকে এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য জীবিতদের উদ্ধারে তল্লাশি চলছে। তাদের মধ্যে তিনজনকে অন্যত্র সরিয়েও নেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু আজ রোববার ছুটির দিন ছিল, তাই তাদের বেশিরভাগই বাড়িতে ছিলেন। 

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী এএনআই গণমাধ্যমকে বলেন, আমি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনেছি।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে।

/এসআর 


Logo