মধ্যপ্রাচ্যে অপরিশোধিত তেল রফতানি ৩৯ শতাংশ কমেছে: ট্যাঙ্কারট্র্যাকার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
চলতি বছরের শুরুর দিকের হারের চেয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অপরিশোধিত তেল রফতানি ৩৯ শতাংশ কমেছে বলে তথ্য দিয়েছে তেল পরিবহন সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স। শনিবার (৫ সেপ্টম্বর) এক্স-এ প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানায় সংস্থাটি।
পোস্টে বলা হয়, আগস্ট মাসে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রফতানি ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দৈনিক ১৮.৫ মিলিয়ন ব্যারেলের ভিত্তিরেখার চেয়ে ৩৯ শতাংশ কম ছিল। চলতি রফতানি ঘাটতি দৈনিক ৭.২ মিলিয়ন ব্যারেল। যেখানে মে মাসে এই ঘাটতি ছিল ১২.৪ মিলিয়ন ব্যারেল এবং সে সময় রফতানি ভিত্তিরেখার চেয়ে ৬৭% কম ছিল।
এই পরিসংখ্যানে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানানো হয়।
/এসআর