স্পেনের প্রধানমন্ত্রী
সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম
জুলাই মাসে স্পেনের সেউতা অঞ্চলে অভিবাসীদের ঢলের ঘটনায় মরক্কোর পরিকল্পনা ছিল এমন কোনো ‘জোরালো প্রমাণ’ নেই বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খবর আরব নিউজের।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি পার্লামেন্টে এ কথা বলেন।
সানচেজ বলেন, কোনো আইনি বা পুলিশি প্রতিষ্ঠান, কূটনৈতিক পরিষেবা, ইউরোপীয় কমিশন কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থাও স্পেন সরকারকে এমন কোনো জোরালো প্রমাণ দেয়নি যে মরক্কো ওই ঘটনা পরিকল্পনা বা বাস্তবায়ন করেছিল।
এর আগে, পুলিশের একটি প্রতিবেদনে ওই ঘটনার সময় মরক্কোর নিরাপত্তা বাহিনীর বেশ কিছু ব্যর্থতার কথা তুলে ধরা হয়।
/এএন