বুধবার হরমুজ অতিক্রম করেছে মাত্র ছয়টি জাহাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
বুধবার (২ সেপ্টেম্বর) মাত্র ৬টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে তথ্য দিয়েছে জাহাজ ট্র্যাকিং সিস্টেম কেপলার। যা আগের দিনের ১১টির তুলনায় অনেক কম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রয়টার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান চলমান অস্থিরতার মধ্যে হরমুজে জাহাজ চলাচল একেবারে কমে গেছে। এর প্রভাবে গতকাল বুধবার মাত্র ৬টি জাহাজ হরমুজ অতিক্রম করে। অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে দুটি বড় গ্যাস ক্যারিয়ার, দুটি দূরপাল্লার ট্যাংকার, একটি সুপ্রাম্যাক্স ট্যাংকার এবং একটি প্যানাম্যাক্স ট্যাংকার ছিল।
এই সংখ্যাটি দৈনিক প্রায় ১৩টি জাহাজের বর্তমান ১০ দিনের গড়ের চেয়ে অনেক কম।
/এসআর