×
Logo

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতে ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বকে রক্ষা করতে ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইসরায়েল, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোকে রক্ষা করতে ইরানের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র- এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেন বলে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছি মধ্যপ্রাচ্য ও ইসরায়েলকে রক্ষা করার জন্য। আমরা এটা করছি নিজেদের স্বার্থে। ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জানেন কেন? কারণ আমি ইসরায়েলের দেখভাল করব। 

ট্রাম্প আরও বলেন, আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকত না। 

/এসআর 

Logo