×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নতুন নৌ-মাইন পাতার দাবি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

হরমুজ প্রণালিতে নতুন নৌ-মাইন পাতার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে অতিরিক্ত নৌ-মাইন পাতার দাবি করেছে ইরান। একইসাথে হরমুজের ওপর মার্কিন নিয়ন্ত্রণের দাবিকে উপহাস করে নাকচ করে দিয়েছে দেশটি। 

সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স-এ ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি লিখেছেন, বুধবার রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণে অবৈধ পথগুলোতে আরও নৌ-মাইন পাতা হয়েছে।

জুলফাগারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলপথটির নাম পরিবর্তন করে 'ট্রাম্প প্রণালী' রাখার প্রস্তাবকে উপহাস করে দাবি করেন, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান তদারককারী মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একমাত্র যে পদক্ষেপটি নিতে পারে তা হলো ফটোশপ ব্যবহার করে হরমুজের নাম পরিবর্তন করা।

তিনি রসিকতা করে বলেন, ওয়াশিংটনও একইভাবে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে এই পথ দিয়ে পার করানোর জন্য ফটোশপ ব্যবহার করতে পারে।

/এসআর 

Logo