×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সৌদি আরবের জাহাজে হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ এএম

হরমুজ প্রণালিতে সৌদি আরবের জাহাজে হামলা, নিহত ২

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের একটি বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জাহাজটিতে থাকা অন্তত দুই নাবিক নিহত হয়েছেন। এ ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সৌদি আরব।

বুধবার (২ সেপ্টেম্বর) সৌদি জাতীয় শিপিং কোম্পানি এ তথ্য নিশ্চিত করে। 

সৌদি জাতীয় শিপিং কোম্পানি ‘বাহরি’ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তাদের মালিকানাধীন ‘সিডর’ নামের জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটে। নিহত দুই নাবিকই ফিলিপাইনের নাগরিক। গত সোমবার জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আকস্মিক এ হামলার শিকার হয়।

এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একই দিন হরমুজ প্রণালীতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে তিনটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। সংস্থাটি ওই অঞ্চলে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র সামরিক ও ভূ-রাজনৈতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে বিনা অনুমতিতে চলাচলকারী তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কঠোর নজরদারি এবং নিয়মিত হুমকি দিয়ে আসছে ইরান। 

/এএ 

Logo