×
Logo

আন্তর্জাতিক

ইরানে সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে কঠোর শাস্তি ভোগ করতে হবে: সরদার মোহেবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ এএম

ইরানে সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে কঠোর শাস্তি ভোগ করতে হবে: সরদার মোহেবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও দেশটির সেনাবাহিনী সর্বশেষ মার্কিন হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানে সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ‘কঠোর শাস্তি’ ভোগ করতে হবে। সংক্ষিপ্ত পোস্টে তিনি বলেন, ‘আমেরিকা তাদের নতুন হামলার জন্য অনুতপ্ত হবে।’ 

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ও খাতাম আল-আনবিয়া সদর দফতর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘চূর্ণকারী ও বিধ্বংসী আঘাত’ হানা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী যত বেশি এই অঞ্চলে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের তত বেশি ও আরও ভারী ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে।’

মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করার পর এ হুঁশিয়ারি দিল তেহরান। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের ওপর আইআরজিসির সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এসব হামলা চালানো হয়েছে।

/এনএ 

Logo