×
Logo

আন্তর্জাতিক

কিরগিজস্তানে বৈঠকে আব্বাস আরাঘচি-ওয়াং ই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

কিরগিজস্তানে বৈঠকে আব্বাস আরাঘচি-ওয়াং ই

কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের পরিকল্পনার বিষয়ে নিজেদের স্বার্থ সুরক্ষার ঘোষণা দিয়েছে চীন। ওয়াশিংটন ইরানের অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করার যে নতুন পরিকল্পনা নিয়েছে, তার অংশ হিসেবে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর ওপর পরোক্ষ বা ‘সেকেন্ডারি’ নিষেধাজ্ঞার হুমকি আরও জোরদার করেছে ওয়াশিংটন। এর মাধ্যমে ইরানের সঙ্গে ব্যবসা করা অন্য দেশের প্রতিষ্ঠান ও সরকারের ওপরও নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি করতে চাইছে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের এই নীতির বিরোধিতা করে আসছে বেইজিং। ইরান-সংক্রান্ত চলমান ছয় মাসের সংঘাতের অবসানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। দেশটির অবস্থান, নিষেধাজ্ঞা আরোপ করে এই সংঘাতের সমাধান করা সম্ভব নয়।

এমন পরিস্থিতিতে কিরগিজস্তানে এসসিও সম্মেলনের ফাঁকে ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও চলমান উত্তেজনা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে।

/এআই 

Logo