×
Logo

আন্তর্জাতিক

নেপালে এখনো নিখোঁজ অন্তত ২৭৫ ভারতীয়: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

নেপালে এখনো নিখোঁজ অন্তত ২৭৫ ভারতীয়: বিবিসি

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যায় এখনো অন্তত ২৭৫ ভারতীয় নাগরিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত আরও ১২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

 বিপর্যয়ের পর নেপালে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপরতা জোরদার করেছে নয়াদিল্লি। এদিকে নিখোঁজদের পরিচয় শনাক্ত করতে কেবল উদ্ধার অভিযানেই নয়, ফরেনসিক কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন থেকে ৪০৩ জন ভারতীয় নাগরিক নেপালে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, প্রায় ৫০০ ভারতীয় নাগরিক চীনেই নিরাপদে রয়েছেন। এখন পর্যন্ত মোট ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। 

নেপালে উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রমে সহায়তা করতে ভারত ১৯ সদস্যের একটি বিশেষায়িত ফরেনসিক দল পাঠিয়েছে। দলটি ইতোমধ্যে রাজধানী কাঠমান্ডুতে কাজ শুরু করেছে।

নিখোঁজদের সন্ধানের পাশাপাশি উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতেও ডিএনএ নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। দুর্গম এলাকা ও বিপর্যস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ায় মরদেহ শনাক্তকরণে এই ফরেনসিক সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

/এআই 

Logo