×
Logo

আন্তর্জাতিক

ফিলিস্তিনি নারী বন্দিদের সেলে বেন-গভিরের অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম

ফিলিস্তিনি নারী বন্দিদের সেলে বেন-গভিরের অভিযান

অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি নারী কারাগারে ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের পরিদর্শনের নিন্দা জানিয়েছে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব। সংগঠনটি এটিকে উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, 'নারী বন্দিদের সেলে বেন-গভিরের উপস্থিতি, তাদের ভিডিও ধারণ এবং সেই দৃশ্য প্রকাশ করা, তাদের মানবিক মর্যাদার ওপর আক্রমণ।'

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বেন-গভির ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে আরও কঠোর নীতি গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

এর মধ্যে রয়েছে বন্দিদের খাবার ও পানির বরাদ্দ কমানো, পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ সীমিত করা, গোসলের সময় কমিয়ে দেওয়া এবং অন্যান্য মৌলিক সুবিধা বাতিল করা।

ফিলিস্তিনি বন্দি সংগঠনগুলোর অভিযোগ, এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের ওপর চাপ আরও বাড়ানো হচ্ছে।

/এআই 

Logo