×
Logo

আন্তর্জাতিক

নেপালে বন্যায় ১৮৪ বিদেশি নাগরিক উদ্ধার, এখনও খোঁজ নেই ৪২০ জনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

নেপালে বন্যায় ১৮৪ বিদেশি নাগরিক উদ্ধার, এখনও খোঁজ নেই ৪২০ জনের

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর এখনও পরিস্থিতি গুমোট। কারণ দেশি-বিদেশিসহ অনেকেই এখনও নিখোঁজ। সময় যতই গড়াচ্ছে, তাদের খুঁজে পাবার সম্ভাবনা ততই কমছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এ পর্যন্ত মোট ১৮৪ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি'র।

তাদের মধ্যে ভারতীয় নাগরিক সংখ্যা সবচেয়ে বেশি। ১১৪ জন ভারতীয় পর্যটক নিরাপদে উদ্ধার করা হয়েছে। এছাড়াও দক্ষিণ কোরিয়ার ২০ জন, চীনের ২৭ জন পর্যটক উদ্ধার হয়েছেন। জার্মানি, ইতালি ও মালটা থেকে যথাক্রমে ৪, ৩ ও ৪ জন, আমেরিকা থেকে ৩ জন নাগরিক দুর্যোগ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। রাশিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক থেকে দুই জন করে এবং বুলগেরিয়া, ওমান ও পর্তুগাল থেকে একজন করে বিদেশি পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

তবে উদ্বেগজনক তথ্য হলো, এখনও ৪২০ জন পর্যটক নিরুদ্দেশ অবস্থায় রয়েছেন। ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বেলজিয়াম এবং স্পেন থেকে আসা পর্যটকদের সাথেও তারা যোগাযোগের চেষ্টা করছে। 

বন্যার কারণে কতজন নেপালি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই তথ্য এখনও পরিষ্কার হয়নি। স্থানীয় উদ্ধারকারী দল তাদের অভিযান অব্যাহত রেখেছেন।

/এমএমএইচ

Logo