×
Logo

আন্তর্জাতিক

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সমুদ্রে ৩৭ জন সুদানি অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৪০ এএম

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সমুদ্রে ৩৭ জন সুদানি অভিবাসীর মৃত্যু

নিজ দেশে যুদ্ধ থেকে পালিয়ে লিবিয়া থেকে গ্রিসে সমুদ্রপথে যাওয়ার সময় অন্তত ৩৭ জন সুদানি অভিবাসী মারা গেছেন। বৃহস্পতিবার এক উদ্ধার ও সহায়তা কমিটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। 

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু রয়েছেন। যারা সুদানের এল ফাশের, এল জেনেইনা, নিয়ালা, গেদারেফ, পূর্ব নীল, বাবানুসাসহ অন্যান্য ছোট-বড় এলাকা থেকে এসেছেন। নিরাপত্তার সন্ধানে সুদান ত্যাগ করা মানুষেরাই মৃত্যুর মুখোমুখি হয়েছেন। ঘটনাটিকে যুদ্ধবিধ্বস্ত সুদানের বেসামরিক নাগরিকদের মুখোমুখি হওয়া বৃহত্তর ট্র্যাজেডির অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিবৃতিটিতে ৩৭ জন মৃত ব্যক্তির নাম তালিকাভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এদের মধ্যে একজন ৭ মাস বয়সি নবজাতক এবং ৩, ৬, ৮, ৯, ১২, ১৩ ও ১৬ বছর বয়সি কিশোর-কিশোরীরাও আছে।

/এসআর 

Logo