নেপালে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৩৯০, নিখোঁজ অন্তত ১৫০০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৭ এএম
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯০ জনে দাঁড়িয়েছে। এদিকে, এ ঘটনায় নিখোঁজের সংখ্যা অন্তত ১৫০০। শুক্রবার (২৮ আগস্ট) ভোর পর্যন্ত এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির সরকার। খবর আল-জাজিরার।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্যোগের একদিন পর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং গতকাল বৃহস্পতিবার বিকেলে তিব্বতের ভূমিধস এলাকা পরিদর্শন করে জরুরি উদ্ধার ও ত্রাণ কাজে নির্দেশনা দিয়েছেন।
নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তারা বলেন, নিখোঁজদের মধ্যে ৫০০ জনেরও বেশি বিদেশি রয়েছেন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে ১০০ জন চীনা নাগরিক রয়েছেন।
এদিকে, এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। রাস্তা ও সেতুগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে জীবিতদের উদ্ধারের চেষ্টা ব্যাহত হচ্ছে।
/এসআর