নেপালে শুটিংয়ে গিয়ে দুর্যোগের মাঝে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়
সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম
নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপাল-চীন সীমান্তে রাসুয়া জেলায় হরপা বানের ভস্মীভূত হয়েছে বিস্তীর্ণ এলাকা।
এদিকে, এই অভিনেতার ফোনে পরিবারের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সময় পার করছেন খরাজের পরিবার।
তার পুত্র তমোঘ্ন মুখোপাধ্যায়ের (বিহু) বলেন, আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেই মনে হয়। বাবার সঙ্গে মা-ও রয়েছেন। গতকালই আমার সঙ্গে মায়ের কথা হয়েছে। তবে আজ আর যোগাযোগ করতে পারিনি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফ্লাইট পেতে অসুবিধা হচ্ছে বলেই শুনেছি। আশা করি শারীরিকভাবে ওরা ঠিকই আছেন।
তিনি আরও বলেন, নেপালের পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধসের কারণে স্থানীয় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। আশা করা যাচ্ছে, অবস্থার উন্নতি হলে ফ্লাইট পেতে সমস্যা হবে না। নির্বিঘ্নে সকলেই বাড়ি ফিরে আসবেন।
/এসআর