×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যু

তেহরানের পথে কাতারের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

তেহরানের পথে কাতারের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা প্রশমন এবং সংলাপ পুনরায় শুরু করার বিষয়ে তেহরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার এই সফর শুরু হবে। 

গতকাল বুধবার (২৬ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সফরের কথা ঘোষণা করে।

বিবৃতিতে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী একাধারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। প্রধানমন্ত্রী সফরে বেশ কয়েকজন ইরানি কর্মকর্তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের অনুকূল পরিস্থিতি তৈরি করতেও আলোচনা হবে।

আরও বলা হয়, এই সফরটি কাতার রাষ্ট্রের সেই দৃঢ় অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে কূটনৈতিক পথই মতপার্থক্য নিরসন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রসারের সর্বোত্তম উপায়। 

এদিকে, ইরানও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের তরফে বলা হয়েছে, আলোচনায় কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা ও উদ্যোগের ধারাবাহিকতা এবং অন্যান্য আঞ্চলিক ঘটনাবলিও অন্তর্ভুক্ত থাকবে।

/এসআর 

Logo