×
Logo

আন্তর্জাতিক

ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় আইএইএ প্রতিনিধিদের পরিদর্শনের অনুমতি দেবেনা ইরান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৫৬ এএম

ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় আইএইএ প্রতিনিধিদের পরিদর্শনের অনুমতি দেবেনা ইরান

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদের পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। খবর ডন নিউজের। 

বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত এক বক্তব্যে ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এ তথ্য জানান। 

ইসলামী বলেন, পরিদর্শনের নতুন নীতিমালা তৈরি না হওয়া পর্যন্ত এসব স্থাপনায় পরিদর্শকদের প্রবেশ বন্ধ থাকবে। একই সঙ্গে, স্থাপনাগুলোর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এসময় আইএইএ এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

ইসলামী অভিযোগ করেন, হামলার শিকার হওয়ার পরও এই ইস্যুতে নিন্দা পর্যন্ত জানায়নি সংস্থাটি। এছাড়া, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোয় প্রবেশের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে রয়েছে আইএইএ, এমন মন্তব্যও করেন তিনি। 

/এএন

Logo