অগ্ন্যাশয় ক্যানসারে আশার আলো, নতুন ওষুধের অনুমোদন এফডিএ'র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:২০ এএম
অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াটিক ক্যান্সারের চিকিৎসায় নতুন একটি ওষুধের অনুমোদন দিলো মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, 'ড্যারাক্সোনরাসিব' নামের ওষুধটি গ্রহণে কেমোথেরাপির তুলনায় রোগীদের বেঁচে থাকার সময়সীমা প্রায় দ্বিগুণ হয়েছে।
৫০০ রোগীর ওপর চালানো পরীক্ষায় দেখা যায়, ওষুধ গ্রহণকারীরা গড়ে ১৩ মাসের বেশি সময় বেঁচে ছিলেন। কেমোথেরাপি নেওয়া রোগীদের ক্ষেত্রে এই সময়সীমা ছিল ৬ দশমিক ৬ মাস।
ওষুধটি ক্যান্সারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রাস (KRAS) জিনের পরিবর্তিত রূপকে নিষ্ক্রিয় করে, ফলে টিউমারের বৃদ্ধি ও ছড়িয়ে পড়া ঠেকাতে সাহায্য করে।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৬৭ হাজার মানুষ অগ্নাশয় ক্যান্সারে আক্রান্ত হন। সাধারণত দেরিতে শনাক্ত হয় রোগটি, যা চিকিৎসার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়। এই রোগে আক্রান্তদের সার্বিকভাবে ৫ বছর বেঁচে থাকার হার মাত্র ১৩ শতাংশ।
/এএম