×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির সব মাইন সরিয়ে ফেলা হয়েছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:৪২ এএম

হরমুজ প্রণালির সব মাইন সরিয়ে ফেলা হয়েছে: ট্রাম্প

হরমুজ প্রণালিতে থাকা সব মাইন সরিয়ে ফেলা অথবা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথটি অনেকাংশে বন্ধ করে রেখেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে থাকা সব মাইন অপসারণ বা ধ্বংস করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নতুন করে কোনো জাহাজ বা নৌযান মাইন স্থাপন করলে তাৎক্ষণিকভাবে এবং পরিকল্পিতভাবে ধ্বংস করা হবে’— এ বিষয়ে ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে। অঞ্চলটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন। তবে এর আগে অনুমতি ছাড়া প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান।

/এনএ 


Logo