×
Logo

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে অতর্কিত হামলায় দুই শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

দক্ষিণ সুদানে অতর্কিত হামলায় দুই শান্তিরক্ষী নিহত

ফাইল ছবি

দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (২৪ আগস্ট) জংলেই রাজ্যের পাজুত এলাকার দিকে যাওয়ার সময় টহল দলটি অতর্কিত হামলার শিকার হয়।

নিহত দুই শান্তিরক্ষী এবং আহতদের মধ্যে তিন শান্তিরক্ষী ইথিওপিয়ার নাগরিক।

জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, রাজ্যটিতে প্রতিদিনের মতোই টহল দিচ্ছিল ইউএনের দলটি। এ সময় পরিকল্পিতভাবেই অজ্ঞাত বন্দুকধারীরা শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।

এ ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সেই সাথে, জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি করেছে সংস্থাটি।

জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে দেশটিতে অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন।

চলতি বছরে এ নিয়ে বিশ্বের নানা প্রান্তে দায়িত্বরত নয় শান্তিরক্ষী বাহিনী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

/এএম

Logo