×
Logo

আন্তর্জাতিক

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:০১ এএম

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। বৈরি আবহাওয়ার জেরে শহরজুরে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বন্যার পরিস্থিতিতে সৃষ্ট দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন। টানা বৃষ্টির সাথে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইছে বাতাস। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর ৫, ওল্ড দিল্লি রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা।

বিদ্যালয়গুলোতে অনলাইনে পাঠদান এবং কর্মপ্রতিষ্ঠানগুলো বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বৈরি আবহাওয়ার জেরে দিল্লি বিমানবন্দর থেকে ঘুরিয়ে দেওয়া হয় তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট। রানওয়েতে পানি জমায় ২৫০টির বেশি বিমান দিল্লিতে যথাসময়ে অবতরণ করতে পারেনি।

আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বজ্রপাত, ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টি– এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

/এএম

Logo