×
Logo

আন্তর্জাতিক

ভেন্টিলেটর বিস্ফোরণে আগুন

ভারতের মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম

ভারতের মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। খবর এনডিটিভির।

ঘটনার সময় অমরাবতী জেলা নারী হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯ নবজাতক ভর্তি ছিল।

আগুন ছড়িয়ে পড়ার পর তাতে গুরুতর দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে ৩ নবজাতকের মৃত্যু হয়। পরে, চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা দ্রুত ওয়ার্ডে গিয়ে নবজাতকদের সরিয়ে নেওয়া শুরু করেন। 

গুরুতর অবস্থায় থাকা আরও ৬ নবজাতককে চিকিৎসার জন্য কাছের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। 

এদিকে, দুর্ঘটনায় প্রশাসনিক অবহেলার দায় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রশাসন। 

/এএন

Logo