×
Logo

আন্তর্জাতিক

সপ্তাহান্তে হরমুজ প্রণালি পার হয়েছে ২০টিরও কম জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৩৯ এএম

সপ্তাহান্তে হরমুজ প্রণালি পার হয়েছে ২০টিরও কম জাহাজ

শিপ-ট্র্যাকার কেপলারের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহান্তে ২০টিরও কম জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে। খবর আল-জাজিরার। 

তথ্য অনুযায়ী, শনিবার (২২ আগস্ট) ১৩টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে এবং রোববার (২৩ আগস্ট) মাত্র চারটি জাহাজ পার হয়েছে।

তবে হরমুজ প্রণালি দিয়ে প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, কিছু জাহাজ পার হওয়ার সময় তাদের নোটিফিকেশন ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়ে থাকতে পারে।

এদিকে, জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক অবরোধের কারণে জাহাজ চলাচল এখনও সীমিত রয়েছে।

/এএন

Logo