বিহারে আন্দোলন: পুলিশের সাথে বিক্ষোভকারীর পাল্টাপাল্টি সংঘর্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
সহকারী অধ্যাপক নিয়োগ পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে উত্তাল ভারতের বিহার। রাজ্যের রাজধানী পাটনায় পুলিশের সাথে পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভে অংশ নেয়া পিএইডি গবেষকরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার (২২ আগস্ট) লোকভবন ঘেরাও কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগোতে গেলে ক্রমশ উত্তেজিত হয়ে উঠে পরিস্থিতি। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। ব্যারিকেড ভেঙ্গে এগোতে ব্যর্থ হলে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল।
সিটি এসপি (কেন্দ্রীয়) মমতা কল্যাণী সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
গত ২ সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন-বিক্ষোভ চলমান পাটনায়। সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন, আবেদনের সময়সীমা বৃদ্ধি, পদে স্থায়ী বহালসহ উচ্চশিক্ষামন্ত্রী ও মুখ্য সচিবের পদত্যাগের দাবিতে সড়কে জড়ো হন প্রতিবাদকারীরা।
/এএম