ইরানের বিরুদ্ধে ইইউর নতুন নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম
ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। জাতীয় স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির সরকার। খবর মিডল ইস্ট আইয়ের।
দেশটির ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিমের সংসদীয় প্রতিনিধি তেঙ্গিজ শারমানাশভিলি বলেন, জর্জিয়া জাতীয় স্বার্থ বিবেচনা করে আন্তর্জাতিক কোনো পদক্ষেপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
শারমানাশভিলি বলেন, কোনো সিদ্ধান্ত যদি জর্জিয়ার স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটি কার স্বার্থে কাজ করছে, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।
তিনি আরও বলেন, তুরস্ক ও সার্বিয়াও ইইউর প্রার্থী দেশ হওয়া সত্ত্বেও সর্বশেষ নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।
/এএন