×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৫৮ এএম

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে অব্যাহত দ্বন্দ্বের মধ্যেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা শনিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

শুক্রবার নিউইয়র্ক গার্ডেন সিটিতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর তিনি খুব দ্রুত হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে চলেছেন। 

এ সময় ট্রাম্প দাবি করে বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। আমাদের অবরোধ রয়েছে। আমরা না চাইলে কোনো জাহাজ পার হতে পারবে না।

এদিকে, শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিতে ইরান এখনো প্রস্তুত নয়।

ট্রাম্প আরও বলেন, আমরা দেখছি কী হচ্ছে। তাদের কোনো টাকা নেই। তাদের কোনো নৌবাহিনী নেই। তাদের কোনো বিমানবাহিনী নেই। তারা তাদের সৈন্যদের বেতন দিচ্ছে না। তারা তাদের পুলিশদের বেতন দিচ্ছে না। তাদের ৩৫০% মুদ্রাস্ফীতি হয়েছে।

/এসআর 

Logo