×
Logo

আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ ব্যর্থ হবে: আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০১:২০ এএম

ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ ব্যর্থ হবে: আরাঘচি

ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ব্যর্থ হওয়ার পথে থাকা পুরোনো কৌশল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ট্রাম্পের হুমকির জবাবে আরাগচি বলেন, ‘এই পুনরাবৃত্ত সিনেমাটিও ব্যর্থ হওয়ার জন্যই লেখা।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এর আগেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। প্রায় ১৪ বছর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

আরাঘচি বলেন, ‘আমরা এই সিনেমা আগেও দেখেছি; গল্পটাও সেই পুরোনো, শুধু ক্যারেক্টারগুলো ভিন্ন।’

তার মন্তব্যের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ তৈরির হুমকিকে তেহরান বড় কোনো নতুন কৌশল হিসেবে দেখছে না। বরং অতীতের ব্যর্থ উদ্যোগেরই পুনরাবৃত্তি হিসেবে দেখছে ইরান।

/এআই 

Logo