মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন পর্যায়ে প্রবেশ করেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে উদ্দেশ্য অর্জনের জন্য অর্থনৈতিক চাপই এখন সবচেয়ে কার্যকর হাতিয়ার।
বৃহস্পতিবার (২০ জুলাই) দ্য ক্লে ট্র্যাভিস অ্যান্ড বাক সেক্সটন শো কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর আনাদুলু এজেন্সির।
তিনি বলেন, আমরা এখন এক নতুন পর্যায়ে আছি। যেখানে আমাদের হাতে থাকা সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। এই চাপ প্রয়োগ আমরা চালিয়ে যাব।
ভ্যান্স আরও বলেন, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে তেল ও গ্যাস উত্তোলন করে আমেরিকাকে জ্বালানির দামে কিছুটা স্বস্তি দিতে পারি, তবে তা ইরানের ওপরও প্রচুর অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে এবং তাদের হিসাব-নিকাশ বদলে দেবে। তবে এই কৌশলটির জবাবে ইরান যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করতে পারে।
চূড়ান্তভাবে নিজেদের উদ্দেশ্য অর্জনের জন্য ধারাবাহিক চাপই সর্বোত্তম উপায় বলেও মন্তব্য করেন তিনি।
/এসআর