×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শুরুর পর আহত মার্কিন সেনা ৭৫০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:৪৫ এএম

ইরান যুদ্ধ শুরুর পর আহত মার্কিন সেনা ৭৫০ ছাড়িয়েছে

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ৭৫০ জনের বেশি মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা এখন ৭৫৭ জন। খবর সিএনএনের। 

বুধবার (১৯ আগস্ট) পেন্টাগন তাদের তথ্যভান্ডার হালনাগাদ করেছে। এতে নতুন করে ৫০ জনের বেশি আহত সেনার তথ্য যোগ হয়েছে। একই সময়ে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা অচলাবস্থায় রয়েছে।

ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) ‘ওভারসিজ অপারেশনস’ বিভাগের তথ্য এবং ‘অপারেশন এপিক ফিউরি’র হতাহতের হিসাব মিলিয়ে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।

গত মাসে ডিসিএএস-এ ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি বিভাগ চালু করে প্রতিরক্ষা দফতর। সেখানে ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের তথ্য রাখা হচ্ছে। তবে এসব হতাহত কোন সংঘাতের কারণে হয়েছে, সে বিষয়ে পেন্টাগন এখনো বিস্তারিত জানায়নি।

/এএন

Logo