×
Logo

আন্তর্জাতিক

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে শেষ মুহূর্তের সমঝোতার পর এ সিদ্ধান্ত আসে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। 

এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী ২২ আগস্ট পর্যন্ত শুল্ক স্থগিত থাকবে। এর মধ্যে দুই দেশ বাণিজ্য নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত চুক্তির আগে আরও কিছু কাজ বাকি।

নতুন শুল্ক কার্যকর হলে কানাডার প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্য ক্ষতিগ্রস্ত হতো। এসব পণ্যের মধ্যে ইলেকট্রনিকস, শিল্প যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইন রয়েছে।

ট্রাম্প ও কার্নির আলোচনায় দীর্ঘদিন বন্ধ থাকা কিস্টোন এক্সএল তেল পাইপলাইন চালুর বিষয়টিও উঠে এসেছে। তবে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, নতুন শুল্ক স্থগিতের সিদ্ধান্তে স্বস্তি মিলবে কানাডার রফতানিকারকদের মধ্যে। দেশটির মোট রফতানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মোট রফতানির প্রায় ৩০ শতাংশের গন্তব্য কানাডা।

/এএন


Logo