×
Logo

আন্তর্জাতিক

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড

বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু

কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করা এবং দুর্ঘটনায় আহত ও নিহতদের বাংলাদেশে অবস্থানরত স্বজনদের যোগাযোগের সুবিধার্থে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় তথ্য ও জরুরি সহায়তা পেতে হেল্পলাইনে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: 

মো. ওমর ফারুক আকন্দ, দ্বিতীয় সচিব (রাজনৈতিক): +৯১ ৮২৭৪৮২১৩৫২

হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১৭২৯১২৬৬

হোয়াটসঅ্যাপ: +৯১৯৯০৩৪২৬১১৯

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে হেল্পলাইনটি সার্বক্ষণিক চালু থাকবে।

/এনএ 

Logo