×
Logo

আন্তর্জাতিক

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে লেবানন সেনাপ্রধানের বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে লেবানন সেনাপ্রধানের বৈঠক

লেবাননের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও চলমান আঞ্চলিক সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন লেবানিজ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রুডলফ হায়কাল।

মঙ্গলবার (১৮ আগস্ট) লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে অবস্থিত ইয়ারজেহ সেনা সদরদফতর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আমেরিকান টাস্কফোর্স অন লেবানন এর সভাপতি ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত এডওয়ার্ড গ্যাব্রিয়েলের নেতৃত্বে সংস্থাটির পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।

বৈঠকে লেবানন ও সামগ্রিক মধ্যপ্রাচ্য অঞ্চলের সর্বশেষ রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতি, দেশের স্থিতিশীলতা রক্ষায় লেবানন সেনাবাহিনীর ভূমিকা এবং তাদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা নিয়ে বিশদ আলোচনা হয়।

সেনাপ্রধান জেনারেল রুডলফ হায়কাল উল্লেখ করেন, ইসরায়েলি বাহিনী সমঝোতার সকল নীতি ও শর্ত লঙ্ঘন করে ধারাবাহিক হামলা চালিয়ে যাওয়া সত্ত্বেও লেবানন সেনাবাহিনী তাদের বিদ্যমান সক্ষমতার মধ্যেই কাঠামো চুক্তি অনুযায়ী নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

/এএ

Logo