×
Logo

আন্তর্জাতিক

আমাদের শর্ত মেনেই আলোচনার জন্য কথা বলতে চাইছে যুক্তরাষ্ট্র: আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

আমাদের শর্ত মেনেই আলোচনার জন্য কথা বলতে চাইছে যুক্তরাষ্ট্র: আরাঘচি

ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে ওয়াশিংটন মূলত আত্মসমর্পণ করাতে চেয়েছিল, কিন্তু তেহরান কখনোই নতি স্বীকার করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। উল্টো দাবি করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের নির্ধারিত শর্ত মেনেই আলোচনার টেবিলে বসতে চাইছে’। 

সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ওয়াশিংটনের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানকে কোণঠাসা করে আত্মসমর্পণে বাধ্য করা। তবে তেহরান দৃঢ়তার সাথে তা প্রতিহত করেছে।

যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রসঙ্গে আব্বাস আরাগচি বলেন, ওই সমঝোতার মোট ১৪টি ধারার মধ্যে ১৩টি বিধানই পুরোপুরি ইরানের অনুকূলে এবং মাত্র একটি বিধান যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে। তিনি অভিযোগ তোলেন, এই সমঝোতার সফল বাস্তবায়ন বানচাল করতে ইসরায়েল সম্ভাব্য সব ধরনের অপচেষ্টা ও নাশকতা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধক্ষেত্রের সাফল্য কূটনৈতিক সাফল্যের পথ তৈরি করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা মাঠের যুদ্ধে জয়লাভ করেছি এবং কূটনৈতিক ময়দানেও বিজয়ী হয়েছি। আমরা শত্রুপক্ষকে আমাদের শর্ত মেনে নিতে বাধ্য করেছি। মূলত ইরানের সামরিক ও যুদ্ধক্ষেত্রের সক্ষমতাই কূটনীতির টেবিলে তেহরানকে এমন অবিচল শক্তি জুগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

/এএ 

Logo