×
Logo

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

ইরানের সঙ্গে আলোচনায় বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করলে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বোমা হামলা ও সামরিক ব্যবস্থা নেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ কড়া হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে চলমান আলোচনা প্রক্রিয়ায় ওমান যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। 

একই সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, ওয়াশিংটন ইতোমধ্যে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে দাবি করে তিনি সংঘাত বন্ধে নিজের অবস্থান তুলে ধরেন। 

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন নজিরবিহীন সামরিক হুমকির প্রেক্ষিতে ওমানের রাজধানী মাস্কাটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য জানানো হয়নি।

/এএ 

Logo