ইরানের উচিত সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের অবিলম্বে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৭ আগস্ট) সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সরাসরি একটি গোপন ব্যাকচ্যানেল যোগাযোগ স্থাপন করেছে। তিনি স্পষ্ট করে বলেন, চলমান সংঘাত দ্রুত শেষ করার জন্য ওয়াশিংটনের ওপর কোনো প্রকার তাড়া বা চাপ নেই।
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, তারা হয়তো পোকার খেলার দক্ষ খেলোয়াড়, কিন্তু বর্তমানে তারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে এবং নিঃশেষ হয়ে যাচ্ছে।
সংঘাতের স্থায়ী সমাপ্তি নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা নেই উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, আমার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই এবং আমার কোনো তাড়াহুড়োও নেই।
/এএ