×
Logo

আন্তর্জাতিক

গ্রিসের সালামিনা দ্বীপে জোড়া অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

গ্রিসের সালামিনা দ্বীপে জোড়া অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি অবস্থিত সালামিনা দ্বীপে একই সময়ে দুটি পৃথক স্থানে ছড়িয়ে পড়া ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বেগতিক হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল।

রোববার (১৬ আগস্ট) সালামিনা দ্বীপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, তীব্র তাপপ্রবাহের কারণে ওই দ্বীপটিতে আগে থেকেই দাবানল সতর্কতা জারি ছিল। এর মধ্যেই দ্বীপের পেরিস্টারিয়া নামক বনাঞ্চলঘেরা একটি আবাসিক এলাকায় আকস্মিক আগুনের সূত্রপাত হয়।

দক্ষিণ উপকূলে প্রথম আগুন লাগার মাত্র ২০ মিনিটের ব্যবধানে দ্বীপের উত্তর প্রান্তেও প্রায় একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিকূল ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত বসতি ও বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুই শতাধিক কর্মী ও দমকল বাহিনীর একাধিক ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে ঠিক কী কারণে একই সাথে দুটি স্থানে এই অগ্নিকাণ্ডের সূচনা হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

/এএ

Logo