×
Logo

আন্তর্জাতিক

হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় প্রায় ২০০ হামলার দাবি ইয়েমেন সরকারের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় প্রায় ২০০ হামলার দাবি ইয়েমেন সরকারের

ইরান-সমর্থিত হুতি আন্দোলনের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকার। খবর সিএনএনের। 

সরকারের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি বলেন, গত ২৪ ঘণ্টায় ড্রোন, কামান ও রকেট লঞ্চার ব্যবহার করে ১৮১টি সামরিক অভিযান চালানো হয়েছে। 

তিনি দাবি করেন, এসব হামলায় হুতিদের কয়েক ডজন সদস্য নিহত ও আহত হয়েছেন। 

এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা লোহিত সাগরে সৌদি আরবগামী জাহাজ চলাচলে অবরোধ ঘোষণা করার পর সংঘাত আবারও বেড়েছে।

/এএন

Logo