×
Logo

আন্তর্জাতিক

সামরিক ও রাজনৈতিক উভয় যুদ্ধেই ইরানের বিজয় হয়েছে: মোহাম্মদ বাঘের গালিবাফ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

সামরিক ও রাজনৈতিক উভয় যুদ্ধেই ইরানের বিজয় হয়েছে: মোহাম্মদ বাঘের গালিবাফ

চলমান সংঘাতময় পরিস্থিতিতে সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই ইরান ‘প্রকৃত বিজয়’ অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

রোববার (১৬ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’-এ প্রকাশিত বক্তব্যে ইরানের বিরুদ্ধে পরিচালিত চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।

গালিবাফ এই সংঘাতকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত একটি কাপুরুষোচিত যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এমন বৈরী পরিস্থিতিতেও ইরানের জনগণ অত্যন্ত সাহসিকতা, নিষ্ঠা ও বীরত্বের সাথে প্রতিরোধ গড়ে তুলেছে। 

যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমঝোতা স্মারকের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তিটি হচ্ছে মূলত একটি সম্মান ও বিজয়ের স্মারকদলিল, যা কূটনীতির মাধ্যমে অর্জিত সামরিক ও রাজনৈতিক সাফল্যগুলোকে আরও সংহত ও সুদৃঢ় করেছে।

/এএ

Logo