×
Logo

আন্তর্জাতিক

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। খবর আল-জাজিরার। 

রোববার (১৬ আগস্ট) মেজোকেরেসতেস শহরের কাছে এম৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

বাসটি পোলিশ পর্যটকদের নিয়ে সার্বিয়া থেকে পোল্যান্ডের দিকে যাচ্ছিল। এতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন।

পুলিশ জানায়, বাসটি নীরেৎহাজা অভিমুখে যাওয়ার সময় সড়ক থেকে পাশের খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। চালককে আটক করা হয়েছে।

২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। ওই বছর শিওফকে একটি ট্রেন জার্মান পর্যটকবাহী বাসে ধাক্কা দিলে ৩৩ জন নিহত হন।

/এএন

Logo