×
Logo

আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বেড়ে ৭২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বেড়ে ৭২

জিম্বাবুয়ের একটি লেকে যাত্রীবাহী ফেরি ডুবে প্রাণহানি দাঁড়িয়েছে ৭২ জনে। নিহতদের মধ্যে ১৮ জনই শিশু। এরমধ্যে ১৬ শিশুর বয়স ১০ বা তার বেশি।

দেশটির পুলিশ বিভাগের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে জানানো হয়— গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে প্রাথমিক তদন্তে।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নৌকাটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু ছিলেন।

দুর্ঘটনার পর এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

/এমএইচআর

Logo