×
Logo

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩৮

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৪:২১ পিএম

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির। 

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানায়, ভূমিকম্পে অনেক মানুষ আহত হয়েছেন। কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক হয়েছে। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল ৬.১।

বিএনপিবি আরও জানায়, সিক্কা প্রদেশে তিনজন, মাংগারাই প্রদেশে ছয়জন এবং পূর্ব মাংগারাই প্রদেশে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দুজন গুরুতর এবং ১১ জন সামান্য আহত হয়েছেন।

এদিকে, মাউমেরে বন্দরে ভূমিকম্পের সময় একটি টার্মিনাল ভবনের কংক্রিটের অংশ ভেঙে পড়ে। একটি জাহাজে ওঠার পথও ভেঙে যায়। এ ঘটনায় কয়েকজন সাগরে পড়ে যান।

পূর্ব নুসা তেংগারা প্রদেশের গভর্নর জানান, ধসে পড়া ভবনের নিচে ঘুমন্ত অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ৫৪টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র, তিনটি উপাসনালয়, ছয়টি সরকারি ভবন, একটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এএন


Logo